নারায়নগঞ্জে ২৯ মামলার আসামী গ্রেপ্তার
ফতুল্লা থানার ইদ্রাকপুরের দাপা এলাকায় রোববার রাতে পুলিশ খুন, ডাকাতিসহ ২৯ মামলার পলাতক আসামী আলকাস বাহিনীর প্রধান আলকাসকে গ্রেপ্তার করে।
এ সময়ে ফতুল্লা থানা পুলিশ তার কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
এলাকার লোকজন এ ঘটনায় সোমবার আনন্দ মিছিল করেছে।
