২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে স্কুল শিক্ষক খুন

স্কুল ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে জেলার রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে এক স্কুল শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 10:20 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জানা গেছে, শনিবার আনুমানিক রাত ১০টার দিকে তাকে নির্মমভাবে কোপানো হয়। মূমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১২টায় তার মৃত্যু ঘটে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতেই ৪ জনকে গ্রেফতার করেছে।

রামু থানা পুলিশ জানায়, স্কুল ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে শিক্ষক আনোয়ারের নেতৃত্বে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে তারা এর সত্যতা পেয়েছে।

পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আনোয়ার মাষ্টারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্যরা হল সাবেক দফাদার আবদুর রশীদ, জেল ফেরত রমজান আলী ও কালা মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আনোয়ার মাষ্টার ও অন্যান্যরা শনিবার রাত ১০টায় দফাদারের বাড়ির কাছে শিক্ষক জামাল উদ্দিনের (৩৫) সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়।

এক পর্যায়ে তারা জামাল উদ্দিনের উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। এসময় দায়ের কোপে তার মাথার খুলি কেটে মগজ বেরিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জেলার সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল কালাম আজাদ ও অন্যান্য পুলিশ কর্মকর্তা রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।