১ জুন থেকে ঢাকায় নবম বিমসটেক বৈঠক
নবম বিমসটেক বৈঠক আগামী ১ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সকাল ১০টায় শেরাটন হোটেলের বল রুমে বৈঠকের উদ্বোধন করবেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খজর জানানো হয়।
এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যান হতে যাচ্ছে। থাইল্যাণ্ডের চেয়ারম্যানশীপের মেয়াদ শেষ হওয়ায় এ দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। বিমসটেকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।
গত জুলাইতে থাইল্যাণ্ডে বিমসটেকের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
আগের বৈঠকের আলোকে এবারের বৈঠকেও বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, পরিবহন ও যোগাযোগ, জ্বালানি এবং মৎস্য সম্পদ বিষয়ে আলোচনা করা হবে।
