২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফেরার অপেক্ষায় ভারতে পাচার হওয়া ২০ কিশোরী

বাংলাদেশ সরকার রাজি হলেও পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতির কারণে দেশে ফিরতে পারছে না পাচার হওয়া ২০ বাংলাদেশী কিশোরী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পাচার হয়ে যাওয়া ওই কিশোরীদের চাকুরির লোভ দেখিয়ে মুম্বাইয়ের পতিতা পল্লীতে বিক্রি করে দেয়া হয়।

পুলিশের সহায়তায় তারা কলকাতায় পালিয়ে আসতে সক্ষম হয়। এই মূহুর্তে একটি স্বেচ্ছাসেবি সংগঠনের আশ্রয়ে থাকা কিশোরীদের বাংলাদেশের হাতে তুলে দিতে রাজি হলেও পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দা শাখা আইবি’র প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে তারা ফিরতে পারছে না।

এ বিষয়টি গত শনিবার জানাজানি হয়ে যাওয়ার পর মূখ্যমন্ত্রীর নির্দেশে আইজি নিজেই ব্যাপারটি দেখছেন। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই পাচার হয়ে আসা কিশোরীরা ঘরে ফিরতে পারবেন।