২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে উপানুষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আমান উল্লাহ আমান এমপি বলেছেন, দেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের পক্ষ থেকে শিশুদেরকে উপানুষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। অচিরেই এসব কার্যক্রম সকল বিভাগীয় শহরে এবং শিল্পাঞ্চল সমূহে সম্প্রসারণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

প্রতিমন্ত্রী রোববার সিরডপাপ মিলনায়তনে ‘বাংলাদেশের ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন’ প্রকল্প আয়োজিত ‘বাংলাদেশ শিশুশ্রম নিরসন : বর্তমান অবস্থা ও ভবিষ্যত দিকনির্দেশনা’ শীর্ষক এক গোলেিটবিল বৈঠকে সভাপতিত্বকালে এ কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রম পরিচালক কাজী আমিনুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন,মন্ত্রণালয়ের সচিব মোঃ শফিকুল ইসলাম, সাবেক সচিব নুরুল হুদা, নাজমুল আলম সিদ্দিকী, কে এম আব্দুল জব্বার, ব্যারিস্টার মঈনুল হোসেন, এ্যাডভোকেট সিগমা হুদা, এডভেঅকেট রুকসানা খোন্দকার, জাতয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবুল কাসেম চৌধুরী প্রমুখ।