আটোয়ারি সীমান্তে বিএসএফ’র গুলিবর্ষণ
জেলার আটোয়ারি উপজেলার বোধগাঁও সীমান্তে শনিবার গভীর রাতে ভারতের কামারগঞ্জ ৩২-বিএসএফ ব্যাটেলিয়নের সদস্যরা চার রাউন্ড গুলিবর্ষণ করেছে।
এ ঘটনায় গ্রামবাসীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। অনেকে প্রাণের ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
বিডিআর জানায়, রোববার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআরের কোম্পানি কমান্ডার বিএসএফকে চিঠি দিয়েছে এবং ঠাকুরগাঁও-পঞ্চগড় সীমান্তে টহল জোরদার করেছে।
