২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের বকশীগঞ্জে ২০ গ্রাম প্লাবিত

জেলার বকশীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের বিশটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে বকশীগঞ্জের ধানুয়া, বালু গ্রাম, সাঁতানি পাড়া, রামরামপুর ও সুবাসপুর গ্রামসহ কমপক্ষে বিশটি গ্রাম এখন বন্যার পানিতে নিমজ্জিত।

এলাকাবাসী জানায়, আউশ ধানের বীজতলা, পাট ও মরিচসহ বিভিন্ন জাতের ফসল বন্যার পানিতে ডুবে গেছে। সানন্দবাড়ি সড়কের দুটি স্থান ধসে যাওয়ায় এসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।