সোনিয়া গান্ধী কংগ্রেসের সভানেত্রী পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অভিন্দন
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী পুনরায় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে অভিনন্দন জানিয়েছেন।
এক তথ্য বিবরণীতে শনিবার জানা যায়, বেগম জিয়া তার অভিনন্দনবার্তায় বলেন, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভনেত্রী নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত।
তিনি বলেন, সভানেত্রী হিসেবে সোনিয়ার পুননির্বাচিত হওয়া তার প্রতি দলের সদস্যদের আস্থার বহিঃপ্রকাশ।
তিনি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।
