রাজশাহী বোর্ডে পৌরনীতির ভুল প্রশ্নপত্রঃ স্বাধীনতার র্পূর্বেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী!
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী! শনিবার রাজশাহী বোর্ডের এইচএসসি পরীক্ষার পৌরনীতি বিষয়ের প্রশ্নপত্রের কারণে এমন বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
রাজশাহী বোর্ডে শনিবার উচ্চমাধ্যমিক পৌরনীতি বিষয়ের পরীক্ষা। প্রশ্নপত্রের খ সেটের ক বিভাগের রচনামূলক ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে ‘১৯৬৬ সালের বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর’। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়ে। হলে দায়িত্বরত শিক্ষকগণও বিষয়টির সঠিক জবাব দিতে পারেননি।
এ ব্যাপারে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, বিষয়টি শিক্ষা বোর্ডের ভুল।
১৯৬৬ সালে নয়, ১৯৯৬ সালের ২৭ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাস হয়। এতে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
