জাল টাকা তৈরির অপরাধে ২ জনের যাবজ্জীবন
জাল টাকা তৈরির অপরাধে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দশহাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।
শনিবার খুলনা বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি দৌলতপুর থানা পুলিশ মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তিকে জাল টাকার সরঞ্জামসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানার এসআই হরিপদ বিশ্বাস বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
এ মামলার দণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামী ফজলুর রহমান পলাতক রয়েছে।
