২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এমপি কর্তৃক শিক্ষক লাঞ্ছিত

শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে শনিবার স্থানীয় বিএনপি সাংসদ ডা. মোহাম্মদ আলী জেলার পূর্বধলা উপজেলার জগৎ মনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জানা যায়, দলীয় এমপি ও তার ক্যাডাররা তাদের মনোনীত শিক্ষক নিয়োগের জন্যে প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করে। এতে বিদ্যালয়ের শিক্ষক আলী উসমান বাধা দিলে তারা তার ওপর হামলা চালায়।

প্রহৃত শিক্ষক থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন।