যৌথ নদী কমিশন সদস্যবৃন্দের মহানন্দা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের স্ট্যান্ডিং কমিটির অনুষ্ঠিতব্য ১৮ তম বৈঠকের অংশ হিসেবে শুক্রবার কমিশনের সদস্যবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীর বাংলাদেশ অংশ পরিদর্শন করেছেন।
সীমান্ত নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের নির্মাণ কাজের বাধার প্রেক্ষিতে কমিশনের সদস্যরা এ পরিদর্শন করেন।
প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে মহানন্দা নদীর ডান তীর ভাঙ্গন প্রতিরোধ নির্মাণ কাজ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)এর বাধার মুখে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে।
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের পরিদর্শন দলের ভারত পক্ষের নেতৃত্ব দেন ভারতের পানি স¤ক্সদ মন্ত্রণালয়ের কর্মকর্তা এম এল গয়াল। তার সঙ্গে ছিলেন একই মন্ত্রণায়লের ডেপুটি কমিশনার রবি শংকর, পশ্চিমবঙ্গ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এস কে বিশ্বাস, বিএসএফ-এর ডিআইজি এস কে মিত্র। পরিদর্শনকালে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের স্ট্যান্ডিং কমিটির সদস্য তৌহিদুল আনোয়ার খান, কমিশনের নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক নুরুল ইসলাম।
পরিদর্শন শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জানান, কলকাতায় যৌথ নদী কমিশনের অনুষ্ঠিতব্য বৈঠকে এ প্রকল্পের কাজের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
