২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৫

রংপুর এবং বরিশালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বিডিনিউজের রংপুর প্রতিনিধি জানান, রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার আবরা ব্রীজের কাছে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের ঠাকুরগাঁওগামী একটি নৈশ কোচ উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছে ২৫ জন। আহতদের পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাত জনের অবস্থা আশংকাজনক বলে পুলিশ সুত্র জানায়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম নজরুল ইসলাম (২৯)। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এদিকে বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ৮টায় গাড়ীর ধাক্কায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত যুবক জুয়েল (২২) রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা কবলিত হয়।

এছাড়াও বরিশালের গৌরনদী উপজেলার কসবা নামক স্থানে শুক্রবার সকালে মাইক্রোবাস ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মাইক্রোবাস গৌরনদীর কসবা নামক স্থানে পৌছলে বরিশাল থেকে খুলনাগামী একটি যাত্র্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী আক্কাসউদ্দিন (৩৫) নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।