মাদকাসক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস এবং সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেডের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে মাদকাসক্তি ব্যবস্থাপনা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে ডাঃ তাজুল ইসলাম মূল প্রবন্ধ পাঠ করেন। সমাজে মাদকাসক্তির প্রভাব নিয়ে আলোচনা করেন প্রফেসর নাজিমউদ্দৌলা চৌধুরী, প্রফেসর হেদায়েতুল ইসলাম, প্রফেসর এএইচ মোহাম্মদ ফিরোজ এবং প্রফেসর মাহমুদ হাসান।
মাদকাসক্তি চিকিৎসার ক্ষেত্রে সান ফার্মাসিউটিক্যালস উৎপাদিত ড্রাগ নোডিক্ট (ন্যালট্রেক্রান) এর ভূমিকা নিয়েও তারা আলোচনা করেন। বিশ্বব্যাপী এটি মাদকাসক্তি নিরাময়ে ব্যবহৃত এবং অনুমোদিত।
