বরিশালে তৃতীয় শ্রেণীর ছাত্র আদালতে হাজির হয়ে জামিন নিয়েছে
বরিশালের মুলাদীতে মামলার আসামি ১০ বছরের শিশু আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছে।
চরকালেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মিজান ব্যাপারী বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে উৎসুক জনতা ভিড় জমায়।
মামলার বিবরণে জানা যায়, ৯ মে চরকালেখা গ্রামের বাসিন্দা ইসহাক আকন একটি মারামারির ঘটনায় মিজানসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামি মিজান আজ তার চাচার সাথে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট মাসুম পাটোয়ারী জামিন মঞ্জুর করেন। মামলার এজহারে ভুলবশত মিজানের বাবা হিসেবে মিজানের চাচার নাম উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে মিজানের বাবা ইউনুস আলী বেঁচে নেই।
