২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার একটি হলুদ ট্যাক্সি ক্যাব উল্টে আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জানা যায়, চাঁদপুরের মতলব থেকে ঢাকা আসার পথে সংঘটিত এ দুর্ঘটনায় মামা আলহাজ্ব আব্দুস সালাম (৫২) ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত ভাগ্নে জাকারিয়া (১৫) মারা যায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে।

তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার রাঢ়িকান্দি গ্রামে।

ট্যাক্সি ড্রাইভার আহত অবস্থায়ই পালিয়ে গেছে বলে জানা যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি আটক করেছে।