ধুনট থানা কৃষক লীগ নেতার মৃত্যু
বগুড়ার ধুনট থানা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল আলীম বুধবার সকালে হৃদরোগে ইন্তেকাল করেছেন (ইন্না....রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে আরিফ রহমান দৈনিক আজকের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার।
আব্দুল আলীমকে পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
