২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস ট্যুরে এসে পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালকের মৃত্যু

অফিস ট্যুরে এসে যশোর সার্কিট হাউজে বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক (প্রকল্প পরিচালক) নওশের আলম (৫৪) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেঊন)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক (প্রকল্প পরিচালক) নওশের আলম বুধবার মেহেরপুরে অফিস ট্যুর শেষে যশোরে পৌঁছেন। রাতে একটি রেস্তোরা থেকে খাবার খেয়ে সার্কিট হাউজের মুক্তেশ্বরী কক্ষে অবস্থান করেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা ডাকতে এসে সাড়া না পেয়ে প্রশাসনকে অবহিত করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়াজেদের উপস্থিতিতে দরজা খোলা হয় এবং সেখানে উপস্থিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই বুধবার রাতে কোন এক সময়ে তার মৃত্যু হয়েছে।