শেরপুরে বহু অঙ্গ বিশিষ্ট এক মানব শিশুর জন্ম
শেরপুরের একলা উপজেলার পিঁপড়া কান্দি গ্রামে গত মঙ্গলবার চার হাত চার পা বিশিষ্ট এক অদ্ভুতাকার মানব শিশুর জন্ম হয়।
জানা গেছে, পিঁপড়াকান্দি গ্রামের রিক্সাচালক আক্তার আলীর স্ত্রী খুকী এই অদ্ভুত শিশুটি প্রসব করে। শিশুটির শারীরিক বিবরণে জানা যায়, বুকের নিচ থেকে ২ ভাগে বিভক্ত শিশুটির শরীরে ২টি মলদ্বার, ২টি পুরুষাঙ্গ, ৪টি হাত এবং ৪টি পা রয়েছে। শিশুটি জন্মের ১ ঘন্টা পরেই মারা যায়। অদ্ভুত এই নবজাতককে দেখার জন্য অনেক দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভীড় জমায়।
এই অস্বাভাবিক শিশুটির জন্মের পর প্রসূতি সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে বলে জানা যায়। রিক্সা চালক আক্তার আলী স্ত্রীর সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
