২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছিনতাইকারীদের সিন্ডিকেট, জনজীবন অতিষ্ঠ

কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় সংঘবদ্ব ছিনতাইকারীর কবলে পড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শহরের অন্তত ৭৫ টি স্পট এখন বিপদজনক হয়ে উঠেছে। এসব জায়গায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে শহরবাসী। পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 10:13 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জানা গেছে, শহরের ৭৫ টি স্পটে ৪ শতাধিক ছিনতাইকারী সক্রিয়। সবচেয়ে বেশি ছিনতাইয়ের কবলে পড়ে মহিলা ও স্কুল কলেজের ছাত্রী এবং বৃদ্ধরা। ছিনতাইকারী দল এ কাজে মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল ব্যবহার করে থাকে। গোটা শহরেই ছিনতাই চক্রের বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ছিনতাইকারী সিন্ডিকেট সম্পর্কে অবগত হলেও রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করছে।

এদিকে ছিনতাই বন্ধে শহরে অসংখ্য মিছিল সমাবেশ হয়েছে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরা সেখানে ছিনতাই বন্ধের কথা বললেও কখনো তা বাস্তবে পরিনত হয়নি।

ছিনতাইয়ের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের একশ্রেনীর নেতার দহরম-মহরম থাকায় দাপটের সাথেই ছিনতাইকারীরা তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে। জোট সরকার অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব মাঠে নামালেও বৃহত্তর কুমিল্লা জেলা শহরে র‌্যাবের কোন কর্মকান্ড না থাকায় সন্ত্রানীরা অবাধে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে অব্যাহতভাবে ছিনতাই চলায় স্থানীয় জনসাধারনের মনে ক্ষোভ বিরাজ করছে।