২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জনসভার প্রচারকাজে ব্যবহৃত ট্যাক্সি ভাংচুরের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

গত ১৮ মে কক্সবাজারের উখিয়ায় বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার প্রচারকাজে ব্যবহৃত টেক্সি ভাংচুরের ঘটনায় রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহকামাল চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে বুধবার কক্সবাজার আমলি আদালতে (২) মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মামলার অন্য বিবাদীরা হচ্ছেন: এমপি শাহজাহান চৌধুরীর ছোট ভাই বিএনপি নেতা সরওয়ার জাহান চৌধুরী টেকনাফ পৌরসভার কমিশনার মোহাম্মদ ইসমাইল, এম পি শাহজাহান চৌধুরীর ভগ্নিপতি নাজমুল আলম, জাহাঙ্গীর আলম, ফয়জুল ইসলাম, দয়াল ঘোষ, বাবুল মিয়া, রফি আলম ও সুলতান আহমদ।

বাদী শাহজাহান তার আর্জিতে উল্লেখ করেন, ১৭ তারিখ রাত সাড়ে ৮টায় এম পি শাহজাহান চৌধুরীর বাড়ীর কাছে কক্সবাজার টেকনাফ সড়কে এ সন্ত্রাসী ঘটনায় মাইকসহ ৫টি টেক্সি ভাংচুর হলেও উখিয়া থানা মামলা নিতে গড়িমসি করে। ফলে গতকাল তারা কক্সবাজার আমলি আদালত (২) এ মামলা দায়ের করতে বাধ্য হন।