২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সাত দিনব্যাপী অ্যাডভোকেসি রিপোর্টিং প্রশিক্ষণ শুরু

নোয়াখালীর বিনোদপুর এনআরডিএস মানব উন্নয়ন কন্দ্রে সাত দিনব্যাপী এডভোকেসি রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। গণমাধ্যম বিষয়ক সেচ্ছাসেবী সংস্থা ম্যাস মিডিয়া-লাইন সেন্টার (এমএমসি) স্থানীয় সাংবাদিকদের জন্যে এ কোর্স আয়োজন করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বৃহত্তর নোয়াখালী ও বরিশাল অঞ্চলের দশটি জেলা থেকে বিশ জন সংবাদকর্মী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

এমএমসি নোয়াখালী কার্যালয়ের মিডিয়া সেন্টার প্রধান মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন এনজিও ফোরামের প্রশিক্ষণ কর্মকর্তা বেনজির আহমেদ, এমএমসি’র সিনিয়র প্রশিক্ষণ কর্মকর্তা মীর সাহিদুল আলম, জুনিয়র প্রশিক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষণার্থীরা।

সাত দিনব্যাপী এ প্রশিক্ষণের আলোচ্যসূচিতে আছে অ্যাডভোকেসি ও মিডিয়া অ্যাডভোকেসি, অ্যাডভোকেসি সাংবাদিকতার প্রয়োজনীয়তা, জন-উন্নয়নে অ্যাডভোকেসি সাংবাদিকতা, রিপোর্টিং কৌশল, নীতিমালা ইত্যাদি।

প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে অধিকার ভিত্তিক সাংবাদিকতার বাধা ও উত্তরণের কৌশল বিষয়েও ধারণা দেওয়া হবে।