হরতালে আহত সিএনজি চালকের মৃত্যু
শনিবার দেশব্যাপী হরতালে অজ্ঞাত-পরিচয় দুষ্কৃতকারীদের হাতে অগ্নিদগ্ধ সিএনজি চালক আমির হোসেন (৪৫) বুধবার সকালে ঢাকা মেডিক্যাল হাসপাতালে মারা গেছেন।
সবুজবাগ এলাকার বাসিন্দা আমির হোসেনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বিডিনিউজকে ঘটনার বিবরণে জানিয়েছিলেন, দু’-তিনজন লোক তার সিএনজিতে যাত্রী হিসেবে গাবতলী যেতে চাইলে তিনি তাদের গাড়িতে তুলেন। কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তার গায়ে ও গাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
ওই সময় সেখানে কোনও মিছিল বা পিকেটিং হচ্ছিল না।
বিভিন্ন দলের নেতারা চিকিৎসাধীন থাকা অবস্থায়আমিরকে হাসপাতালে দেখতে যান।
বুধবার সকাল ১০.৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হলে হাসপাতালে শোকের ছায়া নেমে আসে।
আমির হোসেন দুটি কন্যা শিশু ওনিয়া (১৩) ও রিমা (১০) কে রেখে গেছেন।
