২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের গড়গড়িয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নিহতরা হচ্ছে: ভালুকা উপজেলার কাশর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম (৪০) এবং একই উপজেলার কাচিনা ইউনিয়ন বিএনপি নেতা আবদুল কুদ্দুস।

গুরুতর আহত সাত্তার, মিন্টু, নাজিমুল, আরিফুল, চিত্তদাস, আক্কাস আলী ও আলেককে ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।