মেহেরপুর থেকে শক্তিশালী বোমা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছ থেকে মঙ্গলবার পুলিশ শক্তিশালী বোমা উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালে প্রবেশের সময় এলাকার রোগীরা বোমাটি লক্ষ্য করে। এ ব্যাপারে থানায় খবর দেওয়া হলে পুলিশ বোমাটি উদ্ধার করে।
বোমা উদ্ধারের পর বিএনপি অভিযোগ করে বলেছে, বুধবার মেহেরপুর জেলা বিএনপি’র কাউন্সিলকে বানচাল করার জন্য বোমাটি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চলছিল।
পুলিশ বলছে, বোমাটি একটি বড় কৌটার মধ্যে রাখা ছিল। বোমাটি বেশ শক্তিশালী বলে তারা মনে করছে।
