২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি ভলবো বাসের দু’টি রুটে মাসিক টিকেট ব্যবস্থা চালু করেছে

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ঢাকা মহনগরীর দু’টি রুটে ভলবো বাস সার্ভিসে মঙ্গলবার থেকে মাসিক টিকেট পদ্ধতি চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মিরপুর- মতিঝিল ও টংগী- মতিঝিল রুটে ভলবো বাস সার্ভিসের মাসিক টিকেট প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

সাধারণ যাত্রীদের এক মাস মেয়াদী টিকেটের জন্য ৪৫০ টাকা , ২ মাসের জন্য ৮৫০ টাকা এবং ৩ মাসের জন্য ১২০০ টাকা ধার্য করা হয়েছে। এ ক্ষেত্রে ছাত্র- ছাত্রীদের ১ মাসের জন্য ৪০০ টাকা, ২ মাসের জন্য ৮০০ টাকা এবং ৩ মাসের জন্য ১১০০ টাকা ধার্য করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের স্বার্থ বিবেচনা করে মাসিক টিকেট পদ্ধতি চালু করা হয়েছে। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হিসেবে বিআরটিসি যাত্রী সেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিআরটিসি চেয়ারম্যান এডভোকেট তৈমুর আলম খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।