২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

ঢাকা-আরিচা মহসড়কে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২০ জন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে শিবালয়ের বরংগাইল থেকে ছেড়ে আসা তামাক বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তামাক ব্যবসায়ী নাজিমুদ্দিন (৬৫) মারা যায়।

নিহতের বাড়ী শিবালয়ের জুনিকামলা গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত হোসেন আলী (৭০), জুলহাস (১২), মনজুর (৪০), আবুল কালাম (২৫), সেন্টু (৩৯), গোলাম নবী (৩০), হামিদ (৩১), মাহবুব (২৮) এবং রহমানকে (২৮) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেপড়া বাসস্ট্যাণ্ডে মটর সাইকেলের চাপায় রাজ বিহারী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়। একই দিনে প্রায় একই সময়ে মূলজানে কাঠভর্তি একটি ট্রাক মেরামতের সময় পিছন দিক থেকে আসা একটি বিআরটিসি বাস ধাক্কা দিলে কমপক্ষে ৭ জন আহত হয়।