২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মা ও শিশুপুত্র খুন

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে সোমবার মা ও তার শিশুপুত্রকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ জানায়, তিতাস উপজেলার নাগেরচর গ্রামে একটি ইরি ধানের ক্ষেতে স্থানীয় লোকজন একজন অজ্ঞাতনামা মহিলা (৩০) ও এক শিশুর (২) লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এলাকাবাসীর ধারণা নিহত দু জন মা ও ছেলে। তাদের গলা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে অন্য স্থান থেকে অপহরণ করে এনে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা করেছে।