২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবন্ত নৌ যান উদ্ধারে শিগগিরই দুটি উদ্ধারকারী জাহাজ দেশে আসছে

ডুবন্ত নৌ যান উদ্ধারের জন্য কোরিয়া থেকে শিগগিরই উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি উদ্ধারকারী জাহাজ সংগ্রহের চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সোমবার নৌ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেন এ তথ্য জনান। নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেন বলেছেন, দেশে ৩০ বছরের বেশী পুরনো লঞ্চ চলাচল করতে দেওয়া হবে না।

মন্ত্রী জানান, রোববার থেকে পুরনো লঞ্চ ও লাইসেন্স বিহীন নৌ যান আটকের অভিযান শুরু হয়েছে। সোমবার বেলা বিকাল ৩টা পর্যন্ত ১৬ টি নৌযান আটক করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লঞ্চ মালিকরা যতই ক্ষমতাবান হোন না কেনো তাদের কোনোভাবেই অবৈধভাবে চলাচলকারি লঞ্চ আটকের অভিযান বন্ধ করা হবে না।

পরপর দুটি লঞ্চ দুর্ঘটনাস্থল পরিদর্শনে না যাওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অসুস্থ্যতার কারণে আমি এসব এলাকায় যেতে পারি নি।’

লঞ্চ মালিক ও বিএনপির একজন প্রভাবশালীর কারণে ওই অভিযান আবার বন্ধ হয়ে যাবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লঞ্চ মালিক গিয়াসউদ্দিন আল মামুন কেনো, তার বাবাও এ অভিযান বন্ধ করতে পারবেন না।আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা এড়াতে মন্ত্রণালয় থেকে এরইমধ্যে নৌ-পথ বিপদমুক্ত রাখতে রাডার স্থাপন, ড্রেজিং করা, বাতিস্থাপন-ইত্যাদি কাজ সুরু করা হয়েছে।