২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০০০ টেলিটক লটারি বিজয়ী জুনের প্রথম সপ্তায় সিম পাবেন

টি এন্ড টি মোবাইল ফোনের ৫০ হাজার লটারি বিজয়ী জুনের প্রথম সপ্তাহ থেকে সিম সংগ্রহ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

৪৩৩৪৬১ আবেদনকারীর মধ্যে কম্পিউটারিজড লটারির মাধ্যমে ৫০০০০টি সংযোগ দেয়া হবে। বাংলাদেশ ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোববার এ লটারি অনুষ্ঠিত হয়। আশা করা হচ্ছে টেলিটক কর্তৃপক্ষ রোববার রাত থেকে ইন্টারনেট ওয়েব সাইটের মাধ্যমে ট্রাক নম্বর প্রদর্শন করবে।

ওয়েবসাইট ঠিকানা হল-

http://gold.teletalk.com.bd এবং http://silver.teletalk.com.bd

লটারি বিজয়ীদের তালিকা বিডিনিউজের ওয়েবসাইট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ পাওয়া যাবে।

বিজয়ীরা নগরীর ৬১টি সিটি ব্যাংক, বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ঢাকা ব্যাংকে পাওয়া যাবে।

লটারি বিজয়ীদের মধ্যে রয়েছে- ২শ’ বিচারক, ১১ হাজার সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, ১২শ’ সশস্ত্র বাহিনীর সদস্য, ৫০০ পুলিশ, ১ হাজার সাংবাদিক, ৯ হাজার শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীদের, ২১শ’ সিআইপি এবং ২ হাজার অপেশাদার (প্রমানসহ), এছাড়া ৫ হাজার অপেশাদার (প্রমাণ ছাড়া)।

লটারি অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইইবি সভাপতি ড. মোহাম্মদ আনোয়ারুল আজিম।

নিউ এজ সফটওয়্যার গ্রুপ কম্পিউটারের মাধ্যমে লটারিটি পরিচালনা করে।