রাজবাড়ীতে কৃষিঋণ বাবদ ১৬ কোটি টাকা বিতরণ
বাংলাদেশ কৃষি ব্যাংক চলতি অর্থ বছরে জেলার চারটি উপজেলায় কৃষিকাজে সহায়তা করার লক্ষ্যে কৃষকদের মাঝে গত ১০ মাসে ১৬ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা কৃষি ঋণ হিসেবে বিতরণ করেছে।
১০ হাজার ৫৪৫ জন কৃষকের মধ্যে এই ঋণ দেয়া হয়। চাষাবাদের জন্য ১০ কোটি ৭৯ লাখ ৪৮ টাকা এবং কৃষি উপকরণ ক্রয় ও দরিদ্র্য বিমোচন বাবদ ৫ কোটি ৮৪ লাখ ৬২ হাজার টাকা দেয়া হয়েছে।
এ সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে বকেয়া পাওনা বাবদ আদায় হয়েছে ৮ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকা।
কৃষি ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা হারাণ ব্যানার্জি জানান, চলতি অর্থ বছরে রাজবাড়ী জেলায় কৃষি ঋণ হিসেবে ৩৮ কোটি ৪৫ লাখ টাকা বিতরণ ও ২০ কোটি ৫৩ লাখ টাকা আদায় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
