২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক যুবককে আটক করেছে বিডিআর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর সাজেরুদ্দিন (২৫) নামে এক ভারতীয় যুবককে আহত অবস্থায় শনিবার আটক করে। তাকে পুলিশি হেফাজতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 11:54 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বিডিআরের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সাজেরুদ্দিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার রাজাপুর-বাহোড়া গ্রামের দানেশ শেখের ছেলে। পারিবারিক কলহের জের ধরে তাড়া খেয়ে সে জহুরপুর বিডিআর ক্যাম্পের কাছে কালুপুর চরে পালিয়ে আসে।

এলাকাবাসী স্থানীয় বিডিআর ক্যাম্পে খবর দিলে বিডিআর তাকে শনিবার সকাল ৭ টায় গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে।