আড়াই কেজি’র ইলিশ সাতশ টাকা!
মাএ আড়াই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে সাতশ টাকায়। পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার এ ঘটনা ঘটে।
সকালে শহরের ফেরিঘাট মাছবাজার থেকে ইলিশটি কেনেন বরগুনার ব্যবসায়ী ইকবাল মিয়া। তিনি তখন বাসে কুয়াকাটা থেকে বরগুনা যাচ্ছিলেন।
ইলিশটি বিক্রির সময় মানুষের ভিড় লেগে যায়।
