২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ থেকে বিশ্বযুদ্ধকালীন আরও ১টি মর্টার শেল উদ্ধার

সীমান্ত উপজেলা টেকনাফের পুরাণ পল্লান পাড়া থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যদের দ্বারা ব্যবহৃত আরও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় এক কাঠুরিয়া পার্শ¦বর্তী পাহাড়ে কাঠ সংগ্রহ গিয়ে মর্টার সেলটি পায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 09:38 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পরে ঘটনা সম্পর্কে অবহিত হয়ে টেকনাফের ২৩ রাইফেল ব্যাটালিয়ান শেলটি উদ্ধার করে। জাফর আলম (১৮) নামে ওই কাঠুরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

সূত্র জানায়, পুরাণ পল্লান পাড়ার জাদির তলা এলাকায় মাটির ওপর শেলটি পাওয়া যায়। এ নিয়ে গত ২ দিনে একটি মর্টার শেল ও ২টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে গুপ্তধনের আশায় পল্লান পাড়ার একটি বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেড ২টি পাওয়া যায়। ঘটনাস্থলে বিডিআর ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৩ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম বিডিনিউজকে জানান, ওই এলাকায় ব্রিটিশ আমলের আরও কিছু গোলা বা গ্রেনেড বা এসবের শেল থেকে যাওয়ার সম্ভাবনা আছে।

বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।