চাঁদপুরে মেঘনার আকস্মিক ভাঙ্গন
চাঁদপুর শহর রক্ষা বাঁধের যমুনা ঘাট এলাকায় শুক্রবার গভীর রাত থেকে মেঘনার ভাঙ্গন শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা পর্যন্ত অব্যাহত ভাঙ্গনের কারণে প্রায় অর্ধশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙ্গন আতঙ্কে শত শত পরিবার তাদের ঘরবাড়ী অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। ভাঙ্গনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাঙ্গন রোধে সকাল থেকে আরসিসি ব্লক নিক্ষেপের কাজ শুরু হয়েছে। স্থানীয় লোকজন জানায়, ভাঙ্গন অব্যাহত থাকলে এলাকার প্রায় ১২’শ পরিবার বসতভিটা হারাবে।
