ফেনীতে অস্ত্র মামলায় ছাত্রদল নেতার ১০ বছরের সশ্রম কারাদন্ড
অস্ত্র মামলায় জেলার পরশুরাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিদার আলী ফকির বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। ২০০৪ সালের ৩০ মার্চ ছাত্রদল নেতা সীমান্তবর্তী গুখুমা গ্রাম থেকে অর্ধকোটি টাকার চামড়া, একটি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ বিডিআর সদস্যদের হাতে আটক হয়। এরপরই বিডিআর অস্ত্র আইনে মামলা করে।
