লক্ষ্মীপুরে বজ্রপাতে দুইজনের প্রাণহানি
জেলার চরমনিমোহন গ্রামের মেঘনার পাড়ে বৃহস্পতিবার রাতে বজ্রপাতে দুইজনের প্রানহানি ঘটেছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।
নিহতরা হলো, সিরাজ মিয়ার পুত্র মনির হোসেন (১৬) এবং খোকা মিয়ার পুত্র আজাদ হোসেন (২৫)।
গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনের পুত্র মোস্তফাকে (২০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা সবাই পেশায় কাঠমিস্ত্রি এবং উপজেলার শাকচর গ্রামের অধিবাসী।
