বাগেরহাটে পঞ্চাশোর্ধ হাজতির মৃত্যু
বাগেরহাট কারাগারে আবু হেনা ফকির নামে পঞ্চাশোর্ধ এক হাজতি বৃহস্পতিবার রাতে মারা গেছে। কারা কর্তৃপক্ষ জানায়, উচ্চ রক্তচাপের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়।
জানা যায়, গুরুতর অবস্থায় আবু হেনা ফকিরকে ওই রাতে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
মৃত হাজতি ছিলো মোড়েলগঞ্জ থানার একটি হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী।
