ময়ময়নসিংহে বাস-ট্রেন সংঘর্ষে ১ নিহত, আহত ৩০
ময়মনসিংহ শহরের পাটগুদাম রেলক্রসিংয়ে শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় একটি বাস দুমড়ে গেলে এক ব্যাক্তি নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা আন্তঃনগর ট্রেনটি রেলক্রসিংয়ের কাছে এলে নেত্রকোনা থেকে আগত ঢাকাগামী একটি বাস রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের আঘাতে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।
গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলো: শফিক (২২), রাজিব (২০), আবেদা (২৫), রহিমা (২০), আব্দুল গনি (৩০), আমিনা (২৫), রইসউদ্দিন (৪৫), লালন (২৫), ফুলবানু (৪৫), জয়নাল (২২), নাজমা (২০), কাদির (৬০) ও আব্দুল্লাহ (৩০)।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরও বাড়তে বলে হাসপাতাল সূত্রে বলা হয়।
