বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত, এক পরিবারের ৩ জন আহত
ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথার বাঁশতলা নামক স্থানে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত এবং একই পরিবারের ৩ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কোতোয়ালী পুলিশ সূত্র জানায়, ভ্যানযোগে খোদেজা (৬০), তার মেয়ে রেহানা (৩০), নাতি সুমী (১০) ও শারমীন নগরীর দিকে আসছিল। বাঁশতলানামক স্থানে মাদারীপুর থেকে বরিশালগামী একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই খোদেজার মৃত্যু ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সুমীর অবস্থা গুরুতর।
