২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেসবিহীন যানবাহন নষ্ট করছে ব্রাহ্মণপাড়া, বুড়িচং-এর পরিবেশ

সাম্প্রতিক সময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল ব্যাপক বেড়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 01:42 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সূত্র জানায়, ওই উপজেলা দু’টির বিভিন্ন সড়কে টেম্পু, বেবী টেক্সি, ক্যাব, মিনি বাস ও ট্রাক্টরসহ প্রায় ৩ হাজার যানবাহন চলাচল করে।

গত এক বছরে পরিবেশ অধিদপ্তর স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় কয়েকটি অভিযান চালিয়েছে, কিন্তু তেমন লাভ হয়নি। এখনও অন্ততঃ ৬৫ শতাংশ যানবাহনের কোনও ফিটনেস সার্টিফিকেট নেই।

প্রশাসন ফিটনেসবিহীন যানবাহন মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ওইসব ’অকেজো’ গাড়ি এখনও রাস্তায় চলছে, ফলে দুর্ঘটনার সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে।

এছাড়া, গাড়ীর কালো ধোয়া থেকে নির্গত কার্বন মনোক্সাইড, সীসা, সালফার ডাই অক্সাইডসহ নানা বিষাক্ত দ্রব্য বাতাসে মিশে দূষিত করছে এলাকার পরিবেশ।

এসব কারণে তীব্র মাথাধরা, শ্বাস কষ্ট, ব্রংকাইটিস, এজমা, উচ্চ রক্তচাপ ও খিচুনিসহ নানা রোগের প্রকোপ বাড়ছে।

উপরন্তু, হাইড্রালিক হর্ণের উচ্চশব্দ উপজেলা দু’টির শান্ত পরিবেশে বিঘ্ন সৃষ্টি করছে এবং মানুষের সুস্থ জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে।