১০০ যাত্রী নিয়ে ভোলায় ট্রলারডুবি, নিখোঁজ ২০
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মীর্জা কালু থেকে চর জহিরউদ্দিন যাওয়ার পথে একটি ট্রলার শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে সন্ধ্যা ৬ টায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ রিপোর্ট (রাত সাড়ে ৯টা) লেখা পর্যন্ত ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
পুলিশসহ স্থানীয় জনগণ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
পুলিশ জানায়, নুরুল আমিন মাঝির ট্রলারটি মহেশখালী চরের কাছাকাছি এলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। উদ্ধার পাওয়া যাত্রী লোকমান ও আলাউদ্দিন জানান, ৭০ মন চাল, তেলসহ অন্যান্য পন্য বোঝাই থাকায় ঝড়ের সময় ঢেউয়ের তোড়ে এটি পানিতে তলিয়ে যায়।
