২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র আটক মামলার জামিনপ্রাপ্ত ১৪ জন আসামিকে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার জামিনপ্রাপ্ত ১৪ জন আসামিকে বৃহস্পতিবার সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আদালতের নির্দেশে মামলার পলাতক আসামী আবুল হোসেন সম্পর্কে অনুসন্ধান করতে এ জিঞ্জাসাবাদ করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সিআইডি সূত্র জানিয়েছে, চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র চোরাচালনের ঘটনায় পুলিশের তদন্তে পলাতক আসামী আবুল হোসেন জড়িত থাকার বিষয়টি স্পষ্ট। কিন্তু কোন প্রকার ঠিকানা না থাকায় এই মামলার দু’দফা চার্জশিটে তার নাম উল্লেখ করা হয়নি। ফলে আদালত গত ২৩ এপ্রিল জামিনপ্রাপ্ত আসামীদের জিজ্ঞাসাবাদ সাপেক্ষে আবুল হোসেন সম্পর্কে প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডিকে নির্দেশ দেয়। এছাড়া ঐদিন অস্ত্র আটক মামলার ৪৩ জন আসামীর বিরুদ্ধে চার্জ দখিল করা হয়। এই মামলার ৪৩ জন আসামীর মধ্যে ১৩ জন পলাতক রয়েছে। বাকি ১৬ জন জেল হাজতে এবং ১৪ জন জামিনে রয়েছে।

উল্লেখ্য যে, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টাগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) খালাস করার সময় দশ ট্রাক অস্ত্র উদ্ধার করা হয়।