২৮ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সরকার ২৮ জনকে ডেপুটি অ্যাটর্নী জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে ২৩ জন সহকারি অ্যাটর্নী জেনারেলকে পদোন্নতির মাধ্যমে এবং পাঁচজন আইনজীবিকে সরাসরি ডেপুটি অ্যাটর্নী জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহমেদ বাংলাদেশ আইন কর্মকর্তা আদেশ ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেন।
২৩ জন পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ঃ এফ কে এম আহসান মাহবুব, সৈয়দা আফসার জাহান, এ বি এম ওয়ালিউর রহমান খান, মোঃ ফিরোজ শাহ, মোঃ ফয়সাল হোসেন খান, বেগম ফজিলাতুন নেছা, শফিউদ্দিন মোঃ আমিনুর রহিম (চন্দন), ফাহিমা নাসরিন, আফসার হোসেন, মোঃ মোখলেছুর রহমান (জাহিদ), এ এইচ এম মুসফিকুর রহমান (তুহিন), মোঃ হুমায়ন কবীর বুলবুল, আইরীন মাহবুব, মোঃ গিয়াসউদ্দিন মিঠু, মোহাম্মদ আবদুল বাছেত, স্নিগ্ধা হক, এস এম আমিনুল ইসলাম সানু, এস এম আনামুল হক, জয়নুল আবেদীন, রাজিক আল জলিল, কাজী ওয়ালিউল ইসলাম, জামান আক্তার বুলবুল এবং করুনা ময় চাকমা।
নবনিয়োগকৃত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন: মোঃ বদরুদ্দোজা, এ এস মোঃ রমজান খান, মোঃ মফিজুর রহমান মজুমদার, মোঃ ওমর ফারুক এবং খন্দকার গুলজার হোসেন।
