কালাজ্বর রোধে ভারত, নেপাল ও বাংলাদেশের চুক্তি
বাংলাদেশ, ভারত ও নেপাল মরণব্যাধি কালাজ্বর রোধে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বুধবার জানায়, প্রতিবছর এই দেশগুলোতে তিন লাখ লোক এ রোগে আক্রান্ত হয়।
জেনেভোয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে এই তিনটি দেশের স্বাস্থ্য মন্ত্রীরা চুক্তিটিতে স্বাক্ষর করেন।
ভারত, বাংলাদেশ এবং নেপালে সারা বিশ্বের পাঁচ ভাগের একভাগ কালাজ্বরে আক্রান্তের ঘটনা ঘটে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৪৭ মিলিয়ন মানুষ এই মরণব্যাধির ঝুঁকিতে রয়েছে। যথাযথ চিকিৎসা না হলে এই রোগ মারাত্মক আকার ধারণ করে।
মহিলা বেলে মাছির কামড়ে এই রোগ হয়ে থাকে।
স্বাস্থ্য সংস্থা জানায়, ক্যান্সার বিরোধী ওষুধ মিল্টিফোসিন এই জ্বরের প্রতিকারে অনেকটা কার্যকরী। তবে এই রোগ প্রতিরোধে বেশ কিছু নতুন পদ্ধতি আবিস্কৃত হয়েছে।
