ব্যাপকভিত্তিক সংস্কার পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন: সিইসি
কার্যপরিচালনার ক্ষেত্রে অধিক আইনী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশনকে আরো স্বাধীন করার ব্যাপকভিত্তিক সংস্কার পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এমএ সাইদ বুধবার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচন কমিশনকে আরো স্বাধীন করার জন্য আমরা যেসব সংস্কার কর্মসূচি নিচ্ছি সেগুলো হবে ব্যাপকভিত্তিক। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে।” প্রস্তাবের পক্ষে বিপক্ষে আলোচনার জন্য নির্বাচন কমিশন বৃহস্পতিবার বৈঠকে বসছে।
ইতিপূর্বে প্রধান রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগের বিরোধিতার কারণে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর রেজিস্ট্রেশন করার পদক্ষেপ ব্যর্থ হয়ে যায়।
নির্বাচন কমিশন ২০০১ সালে ছোট দলগুলোকে নির্বাচনের বাইরে রাখার জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। উদ্দেশ্য ছিল নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও দলগুলোকে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি করানো।
পঁয়ত্রিশটি রাজনেতিক দল রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছে যেগুলোর বেশির ভাগই অখ্যাত। জাতীয় পার্টি ব্যতীত প্রধান তিনটি রাজনৈতিক দলসহ অন্যান্য প্রধান রাজনৈতিক দল আবেদন করেনি। অবশ্য জাতীয় পার্টির তিনটি অংশই আবেদন করেছে।
সূত্র জানায় বিকল্পধারার বাংলাদেশের প্রতিনিধিরা নির্বাচন কমিশন সংস্কারের ব্যপারে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় মিলিত হবে।
