২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত অর্থবছরে চিংড়ি রপ্তানি থেকে ২৩৬৩ কোটি টাকা আয়

গত অর্থবছরে বাংলাদেশ ৫৪ হাজার মেট্রিক টনের অধিক চিংড়ি রপ্তানি করে ২৩৬৩ কোটি টাকা আয় করেছে। চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত প্রায় ৪৭ হাজার মেট্রিক টন চিংড়ি রপ্তানি করে ১৯০৩ কোটি টাকা আয় হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চিংড়ির রপ্তানি মান বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমসমূহের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আজ মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মৎস্য ও পশুস¤পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মান উন্নীত লাইসেন্সযুক্ত আড়ত ছাড়া কোন আড়তে চিংড়ি কেনাণ্ডবেচা না করা, চিংড়ি পরিবহণে বাঁশের ঝুড়ি ও প্লাস্টিক ড্রাম সম্পূর্ণভাবে পরিহার করে ছিদ্রযুক্ত প্লাস্টিক ফিস বক্স ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা টাস্ক ফোর্সের সভায় জেলা প্রশাসকগণকে কোন প্রতিনিধির মাধ্যমে না করে নিজেদেরকেই সভাপতিত্ব করতে বলা হয়েছে।

সভায় চিংড়ি উৎপাদনের সথে সংশ্লিষ্ট বাগেরহাট, খুলনা, সাতীরা, চট্টগ্রাম ও কক্সবাজারের উৎপাদন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে স্লাব লেট্রিন নির্মাণের উদ্যোগ নেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। সভায় খুলনা নতুন বাজার সংলগ্ন রূপসা ঘাটের বাজারে মান উন্নীত না করা পর্যন্ত চিংড়ি কেনাণ্ডবেচা বন্ধ করার জন্য সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

সভায় মৎস্য প্রক্রিয়াকরণ কারখানার বাইরে অস্থাস্থ্যকর পরিবেশে চিংড়ির মাথা ছাড়ানো, হ্যান্ড গ্রেড পদ্ধতিতে চিংড়ি গ্রহণ, রপ্তানিকৃত চিংড়িতে অনুজীব সনাক্তকরণ ও তার উৎস অনুসন্ধান জোরদারকরণ, খুলনা নতুন বাজারে বর্জ্য পরিশোধন কারখানা স্থাপন, লাইসেন্সবিহীন অবৈধ আড়তসমূহ উচ্ছেদ, হ্যাসাপ সার্টিফিকেট প্রদানের সাথে জড়িত গবেষণাগারের মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মৎস্য ও পশুম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আব্দুল করিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নাসির উদ্দিন আহমেদ, বিএফডিসির চেয়ারম্যান শরীফ তৈয়বুর রহমান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, বিএসডিএণ্ডএর নিজাম এম সেলিম, বিএসএফণ্ডএর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, খুলনা, সাতীরা, বাগেরহাট জেলা প্রশাসনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।