২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় নাগরিককে আটক করেছে বিডিআর, সীমান্তে উত্তেজনা

নওগাঁর সাপাহার উপজেলার আধাতলা সীমান্তে বুধবার বিএসএফ’র গুলিতে আহত এক ভারতীয় নাগরিককে বিডিআর আটক করে হাসপাতালে ভর্তি করেছে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০ টার দিকে আধাতলা বিওপি সংলগ্ন ২৪২ নং পিলারের পাশে বিএসএফ ভারতীয় নাগরিক উজ্জ্বল বিশ্বাসকে গুলি করে। উজ্জ্বল ভয়ে কাটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশের ভেতর প্রবেশ করে।

বিডিআর সূত্র জানায়, তাকে আটক করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজ্জ্বল বিশ্বাস ভারতের মালদাহ জেলার বামনখোলা থানার নন্দীনাদহ গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে।

নওগাঁ ২৮ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল জাহিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ভারতীয় নাগরিক উজ্জ্বল বিশ্বাস সীমান্তের ভারতীয় অংশে গরু চরানোর সময় বিএসএফ তাকে চোরাকারবারী মনে করে গুলি করে।

এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিডিআর সতর্ক অবস্থায় রয়েছে।