ক্রসফায়ারে নিহত সন্ত্রাসীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট
পিরোজপুর সদর উপজেলার সন্ত্রাসী কামাল ফকির (৩৮) পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হওয়ার এক সপ্তাহ পর একটি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পিরোজপুর সদরের ম্যাজিস্ট্রেট।
একাধিক মামলার পলাতক আসামী কামাল ৬ মে দুপুরে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ভোর রাতে ক্রসফায়ারে নিহত হয়। কিন্তু জেলা প্রশাসন থেকে কামালের বিরুদ্ধে জিআর ১৪৪/০৩ এবং ২২৮/০৩ মামলা দুটির বিচারের জন্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে ১৩ মে স্থানীয় পত্রিকা ‘ জনগণ’এ বিজ্ঞপি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হবে।
