২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর চট্টগ্রামে ঝুলন্ত সেতু, রেল ও সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতি দিলেন শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখা হাসিনা পাঁচ দিনের চট্টগ্রাম সফরে মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে একটি জনসভা ও আটটি পথসভায় ভাষণ দেন তিনি। এসব জনসভায় শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলে কর্ণফুলী নদীতে ঝুলন্ত সেতু, চট্টগ্রাম-কক্সবাজার টেকনাফ পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা এবং চট্টগ্রাম কক্সবাজার সড়ক প্রশস্ত করা হবে।

এর আগে রোব ও সোমবার তিনি চট্টগ্রামের উন্নয়নে স্থানীয় নাগরিক কমিটির সিটি গর্ভমেন্টসহ ৪০ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।